DokanKit
English ফ্রি শুরু করুন

শর্তাবলি

সর্বশেষ হালনাগাদ: নভেম্বর ২০২৬

DokanKit (ListingCrafters-এর একটি প্রোডাক্ট) দিয়ে দোকান খুললে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন।

সেবা

DokanKit আপনাকে একটি অনলাইন দোকান, অ্যাডমিন প্যানেল এবং সংশ্লিষ্ট সুবিধা দেয়। দোকানে কী বিক্রি করবেন, দাম, ডেলিভারি ও কাস্টমার সেবার দায়িত্ব আপনার।

ট্রায়াল ও পেমেন্ট

যা বিক্রি করা যাবে না

বাংলাদেশের আইনে নিষিদ্ধ পণ্য, নকল বা চুরি করা পণ্য, অন্যের ট্রেডমার্ক বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার, প্রতারণা বা ক্ষতিকর কিছু DokanKit-এ রাখা যাবে না। এমন কিছু পেলে আমরা দোকান বন্ধ করতে পারি।

আপনার তথ্য ও কনটেন্ট

দোকানের পণ্য, ছবি, অর্ডার ও কাস্টমারের তথ্য আপনার। আমরা শুধু সেবা চালানোর জন্য এগুলো সংরক্ষণ করি। দোকান বন্ধ করতে চাইলে আমাদের জানান; চাইলে আপনার পণ্যের তালিকা ও অর্ডার CSV ফাইলে দিয়ে দেব।

দায়

আমরা দোকান সবসময় চালু রাখার চেষ্টা করি, তবে সার্ভার, ইন্টারনেট বা অন্য প্রতিষ্ঠানের (কুরিয়ার, পেমেন্ট) সমস্যায় সাময়িক বিঘ্ন হতে পারে। এমন বিঘ্নে হওয়া ব্যবসার ক্ষতির দায় DokanKit নেয় না।

যোগাযোগ

প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ 01749160808 অথবা ইমেইল [email protected]।